চট্টগ্রামে আরও ১১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ফৌজদারহাটের বাংলাদেশ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
চট্টগ্রামে এনিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬ জনে।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ চট্টগ্রামে সোমবার ১০০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১১ জন ও লক্ষীপুরের একজনের দেহে করোনা ধরা পড়েছে। এর মধ্যে ৭ জন নগরের বাসিন্দা, ২ জন সাতকানিয়ার, একজন বোয়ালখালীর ও ১ জন মিরসরাইয়ের বাসিন্দা।
চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে ১জন র্যাবের সদস্য, ১ জন পুলিশ সদস্য ও ১ জন চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক।
প্রসঙ্গত, বিআইটিআইডিতে এখন পর্যন্ত ২৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৬। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৩৯ জন, সাতকানিয়ার ১৭ জন, সীতাকুণ্ডের ২ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ১ জন, ফটিকছড়ির ১ জন ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৫ জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১২ জন।
আনন্দবাজার/শহক









