রাজধানীর সেগুনবাগিচায় মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতালে (বারডেম-২) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসে বেলা ১১টা ৪০ মিনিটে। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার নিশ্চিত তথ্য এখনও মেলেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদত হোসেন বলেন, পাঁচতলা ওই ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আনন্দবাজার/এম.কে








