সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
কুমিল্লা ব্যুরো : নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সকালে আদর্শ সদর উপজেলার শুভপুর শেখ কামাল ক্রীড়া পল্লীতে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়ার অনুষ্ঠান, বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়। পরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শেখ কামালের জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও বন বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মো. শওকত ওসমান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ ও প্রশাসন এবং উপজেলা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে একই স্থানে বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইউএনও তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার প্রমুখ।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন। এরপর আত্রাই থানা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান একে একে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম প্রমুখ।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ধামইরহট উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে ও বন্ধবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধাগণ ও পৌরসভারসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ওসি মোজাম্মেল হক কাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিন বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সালাম প্রমুখ। এছাড়া এদিন পৃথক পৃথকভাবে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ শেখ কামালের জন্মদিন পালন করেছেন।









