রাজশাহী চিনিকলে ২০২১-২২ মৌসুমে ৩ হাজার ২০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গত বছরের চেয়ে ৮০০ মেট্রিক টন কম। গত বছর ৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছিল। ইতোমধ্যে শুক্রবার ২০২১-২২ অর্থবছরে ৫৭তম আখ মাড়াই এর উদ্বোধন করা হয়েছে। বিগত সময়ে করোনা পরিস্থিতিতে চাষিরা আখ উৎপাদন কমিয়ে দেয়। এতে মাড়াইয়ের জন্য পর্যাপ্ত আখ না পাওয়া এবং আখের মান ভালো না থাকায় সেখান থেকে আশানুরুপ চিনি উৎপাদিত না হওয়ায় লক্ষ্যমাত্রা কমেছে।
রাজশাহী চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর মোট ৪০ হাজার মেট্রিকটন আখের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আট বার রিকোভারি করে মোট ৩ হাজার ২০০ মেট্রিকটন চিনি উৎপাদন হবে। গত বছরের চেয়ে এবার চিনির উৎপাদন কমে গেছে। গত বছর ৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছিল।
রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবির জানান, চিনকলগুলো আধুনিকায়ন হলে বাড়বে চিনির উৎপাদন। সেই সঙ্গে উন্নত জাতের আখ চাষের ব্যবস্থা হবে। এতে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেবে আগের মত। অনেক মানুষের হবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নতুন ভাবে সাজবে চিনিকল।
ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির আরো জানান, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন নিয়ে সমস্যা আছে। চিনিকল চালু থাকলেও অবিক্রিত চিনি যদি বিক্রি করা যায় তাহলে দূর হবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমস্যা। চিনিকলকে আধুনিকায়ন করতে বিদেশি সহায়তা আনার চেষ্টা চালানো হচ্ছে। চিনিকলগুলোতে বছরের পর বছর লোকসান হচ্ছে। লোকসান থেকে বের হতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আনন্দবাজার/এম.আর









