কুড়িগ্রামের উলিপুরে আদার ভালো ফলন হয়েছে। জমির পাশাপাশি মাটিভর্তি বস্তায় আদার চাষ করা হচ্ছে। আশানুরূপ ফলন ও দামে খুশি চাষিরা।
উপজেলার ফকিরপাড়া, মুন্সী পাড়া, হারুনেফড়া, কানিপাড়া, বকশিপাড়া, শেখের খামার গ্রামে আদার চাষ হয়েছে। সরেজমিনে দেখা যায়, আদা চাষের জমিতে সেচের পানি দিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। অনেকে মাটিভর্তি বস্তায় আদা চাষ করছেন। বর্তমানে আদার বাজার দর ভালো। অনেকে ভালো আয়ের সম্ভাবনা দেখছেন। চাষিরা বলেন, আদা চাষ করা জমিতে অন্যান্য সবজি চাষ করা যায়। অর্থাৎ একই জমিতে দু'চাষের ফলন বাজারে বিক্রি করে অনেক বেশি আয় করা যায়।
ফকিরপাড়া এলাকার আদাচাষি আবু বক্কর সিদ্দিক বলেন, আমি ১৬ শতক জমিতে উন্নত জাতের আদা চাষ করেছি। জমি থেকে আদা উঠা পর্যন্ত ব্যয় হবে ৮ থেকে ৯ হাজার টাকা। উক্ত জমিতে আদার ফলন ভালো হওয়ায় আদা হবে প্রায় ৩৫ থেকে ৪০ মণ। বর্তমান আদার মণ প্রতি ৩০০০ থেকে ৪০০০ টাকা। সর্বমোট আয় হবে ১ লাখ বিশ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা। যা খরচের থেকে লাভ দ্বিগুনেরও বেশি হবে বলে জানান তিনি।
এ বিষয়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, উন্নত জাতের আদা চাষে অনেক লাভবান হওয়া যায়। উন্নত জাতের আদা চাষ করার জন্য মাঠ পর্যায় কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। তিনি আরও জানান, আমাদের পরামর্শ অনুযায়ী কিছু কিছু কৃষক মাটিভর্তি বস্তায় আদা চাষ করেছেন। আবার যারা জমিতে আদা চাষ করেছেন তারা আবার সেই জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করেচেন। যা অল্প খরচে অনেক আয় করেন এ সকল আদা চাষিরা









