বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই প্লেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গত রবিবার রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে এ সংঘর্ষ হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় প্লেনের দুটি ডানা।
গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) মো. মহিদুল ইসলামকে আহবায়ক করে ৪ সদস্যের এই কমিটি করা হয়। এ ঘটনাটি নিয়ে কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিমান ও সিএ) মো. নজরুল ইসলাম সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক (এয়ারওয়ার্দিনেস স্ট্যান্ডার্ড) আব্দুল কাদের এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন।
অন্যদিক বিমানবন্দরের হ্যাঙ্গারের সংঘর্ষের বিষয়টি নিয়ে বিমানের এয়ার সেফটি বিভাগের পরিচালক এনামুল হক তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়।









