জয়পুরহাটে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের দাবিতে- বিক্ষোভ সমাবেশ করেছে- জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ।
শুক্রবার বাদজুমা জেলা নাগরিক পার্টির উদ্যোগে- শহরের জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে মিছিলটি স্থানীয় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক পার্টির(এনসিপি)
জেলা সংগঠক ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে- জেলা সংগঠক আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, 'আওয়ামী লীগ বিগত ১৬ বছর এ দেশে ফ্যাসিবাদ কায়েম করে জুলুম নির্যাতন চালিয়েছে। ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। রাজপথে সেই ফয়সালা হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি না সেটা হাজারও শহিদ পরিবার নির্ধারণ করবে।









