পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের দেহে করোনাভাইরাস শনাক্তে কক্সবাজার বিমানবন্দরে মেডিকেল বোর্ড বসানো হয়েছে ।
মঙ্গলবার ১০মার্চ বিমানবন্দরে স্থাপিত মেডিকেল বোর্ডের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এ সময় তিনি মেডিকেল বোর্ডের জন্য বিমানবন্দর ভবনে আলাদা কক্ষের ব্যবস্থা করতে নির্দেশনা প্রদান করেন।
কক্সবাজার বিমানবন্দরের মেডিকেল বোর্ডে ইনফ্রারেড থার্মাল ইন্সট্রুমেন্ট প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ টি ইনফ্রারেড থার্মাল ইন্সট্রুমেন্ট প্রদান করা হয়।
বিমানবন্দর কতৃপক্ষ জানান,গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত ৮১১ জনের দেহে করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে, কিন্তু কারো দেহে এখনো করোনা ভাইরাস জীবাণু পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সা) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. আলমগীর মহিউদ্দিন প্রমুখ।
আনন্দবাজার/এফআইবি








