প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের ব্যবহারের জন্য পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট ড্রেস পিপিই দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের পক্ষে পিপিই ড্রেসগুলি শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতোষ বিশ্বাস এর কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ কামরুল ইসলাম, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মো. আলামিন সানি, সিনিয়র সহ- সভাপতি মো. কাজী সাগরসহ অন্যান্য সদস্যরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস পিপিই ড্রেস বিতরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সরকার এবং জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধ করা সম্ভব হবে।
আনন্দবাজার/শহক/সুজ









