বন্য হাতির আক্রমণে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের উনু মারমা (৪৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) সকালে ডংনালা এলাকার একটি পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত উনু মারমার স্বামী মংথোয়াই মারমা বাড়ী রাইখালী ডংনালা মারমা পাড়ায়।
স্থানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা জানান, নিহত মহিলা রবিবার সকালে ডংনালার হাতি মারা উপরের একটি পাহাড়ে কাঠ কাটতে গেলে বন্য হাতি থাকে আক্রমণ করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এ নিয়ে আসলে। সকাল ১১টার দিকে হাসপাতাল তিনি মৃত্যু বরণ করেন।
হাসপাতাল এর পরিচালক ডা: প্রবীর খিয়াং জানান, নিহত মহিলার দেহে গুরুতর আঘাত ছিল । যার কারণে তিনি মারা গেছেন।
২ নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, ঐ এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমণে জানমালের ক্ষতি হয়ে আসছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনন্দবাজার/রনি/অর্ণব








