পঞ্চগড়ের দেবীগঞ্জ করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া একদিন পর মিজান (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি এলাকায় করতোয়া নদী থেকে এক কিশোরে লাশ, স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। মৃত মিজান (১৪) ঐ এলাকার মিলনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মিজান তার সংগীদের সাথে নিয়ে করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে মিজান পানিতে ডুবে যায়। তার সংগীদের চিৎকার শুনে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, ফায়ার সার্ভিসের কর্মী নদীতে খোঁজ করলেও মিজানকে পাওয়া যায়নি।
বিকেলে রংপুর থেকে ডুবুরিদের দল এসে সন্ধান কাজ শুরু করেন। রাত হয়ে গেলেও মিজানের খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে নদীর যেখানে মিজান ডুবে যায়, সেই স্থান থেকে মৃতদেহটিকে স্থানীয়রা ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করেন।
আনন্দবাজার/শহক








