বিশ্ব শান্তি সূচকে চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৬৩টি দেশের মধ্যে ২.১২১ জিপিআই স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম। এই সূচকে ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০১ তম।
প্রতি বছরই অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এই বিশ্ব শান্তি সূচক প্রকাশ করে থাকে।
জানা যায়, সামগ্রিক স্কোরে বাংলাদেশ ২.৩ শতাংশ উন্নতি করেছে। যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। সূচক নির্ধারণের যে তিনটি ডোমেইন রয়েছে সেগুলোর সবকটিতেই উন্নতি করেছে বাংলাদেশ।
এছাড়া, বিরোধী দলগুলোর সহিংস কর্মকাণ্ডও কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের গার্মেন্টস শিল্পের কর্মপরিবেশের উন্নতি হয়েছে। অন্তকোন্দলে মৃত্যুর হার কমেছে। কমেছে সন্ত্রাসী কর্মকাণ্ডও। যা সূচকে বাংলাদেশের উন্নতিকে তরান্বিত করেছে।
ওই সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। যথারীতি শীর্ষে রয়েছে ভুটান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নেপাল ও শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান ও আফগানিস্তান রয়েছে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে।
আনন্দবাজার/টি এস পি









