প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স। অন্যদিকে করোনা আক্রান্ত সাত পুলিশসদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।
তিনি বলেন, জেলার বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল। সেখান থেকে পাওয়া রিপোর্টে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার এবং কোটালীপাড়া উপজেলার একজন সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা যায়।
আক্রান্ত দুই জনই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
তাছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত মুকসুদপুর থানার সাত পুলিশ সদস্য সুস্থ হওয়ায় তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
আনন্দবাজার/এস.কে









