বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে গতকাল বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে সিরিজ বোমাবাজী এবং বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসী তান্ডবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। ভালুকা বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিল্পব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম আফরোজ খান আরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, যুবলীগের সভাপতি আনিছুর রহমান রিপন, সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান পিন্টু, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা প্রমুখ।
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক এম এ মোতালেব এর নেতৃত্বে বাগমারা বাজারস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলে শ্লোগান দেন যুবলীগ নেতা এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, কাজী কামরুল হাসান ভূট্ট। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউসার মুর্শেদ, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, ভূলইন উত্তর ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেন, পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম খোকন, বেলঘর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুনুর রশিদ, যুবলীগ নেতা আবদুর রহমান, লোকমান হোসেন, রফিকুল ইসলাম মোহন, সোহেল, লিয়ন, জাকির হোসেন, আমান উল্যাহ, মানিক, কবির প্রমুখ।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন। বিকালে গাছবাড়িয়া কলেজ এলাকা থেকে গণমিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। জাহেদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমামেশে প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগে সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলার সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, মাষ্টার হুমায়ন কবির, তৈহিদুল আলম, আবদুল্লাহ আল নোমান বেগ, আমিন আহমদ চৌধুরী, লোকান হাকিম প্রমুখ। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : সিরিজ বোমা হামলার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার প্রমুখ।









