মুজিব বর্ষ উপলক্ষে সম্প্রতি শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বিজনেস ডেলিগেশন সামিট (আইবিডি) -২০২০। আজ সোমবার ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলে সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত নানা আয়োজনে এ সামিটটি অনুষ্ঠিত হবে।
এই ব্যাপারে আইবিডি সামিটের অ্যাম্বাসেডর হেলেনা জাহাঙ্গীর জানান, আসন্ন ২০২২ সালে কাতারের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটিতে এখন অনেক ব্যবসার সুযোগ রয়েছে। এবং এর পাশাপাশি আমাদের দেশের নতুন উদ্যোক্তাদের জন্য কাতারে রয়েছে অনেক সম্ভাবনা।
আরও পড়ুন : ৮০ শতাংশ মোটরসাইকেলই তৈরী হয় দেশে!
এছাড়াও করোনা ভাইরাসের কারণে চীনের সাথে আন্তর্জাতিক ব্যবসার অনেক ক্ষতি্সাধন হয়েছে। এই এই অবস্থায় আমাদের যদি নতুন কোন ব্যবসায়িক ফিল্ড না তৈরি করা হয়, তাহলে দেশের অর্থনীতিতে অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই আমরা কাতার সহ মধ্যপ্রাচ্যে ব্যবসার নতুন বাঁজার খুঁজছি। যা আমাদের সামিটে নতুন সুযোগ উন্মোচন করা হবে।
আনন্দবাজাএ / এইচ এস কে









