চিকিৎসকদের সুরক্ষায় পিপিই ও মাস্ক দিলেন এমপি হারুন
প্রকাশ:

বিস্তারিত
কুমিল্লার মুরাদনগর উপজেলার সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন তার নিজ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষে পিপিই ও মাস্ক প্রদান করেছেন।
রোববার সন্ধ্যায় ২ সেট পিপিই, ২০টি প্রটেকটিভ মাস্ক ও ৩৫০টি সার্জিক্যাল মাস্ক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ নাজমুল আলমের হাতে তুলে দেন।
স্থানীয় সংসদ সদস্যর কাছ থেকে ইকুয়িপমেন্ট গুলো পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্বস্থি প্রকাশ করে জানান পুরো উপজেলায় প্রবাস থেকে আসা প্রায় পাঁচ শতাধিক লোক হোম কোয়ারেন্টাইনে ছিলো। আল্লাহর অশেষ রহমতে বর্তমানে মাত্র ১৭৬ জন হোম কোয়ারেন্টাইনে আছে। বাকীরা সুস্থ হয়ে পরিবারের সাথে স্বাভাবিক ভাবে চলাফেরা করছেন।
আনন্দবাজার/এফআইবি








