পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার শুরু হয়েছে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালাদের আয়োজনে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. কাউসার-ই-হুদার সঞ্চালনা করেন। প্রদর্শনীতে ৩৫টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপি সুবিদখালী হাইস্কুল মাঠে নানা জাতের গবাদিপশু ও পশুসম্পদ প্রযুক্তির প্রদর্শনীসহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এস এম হারুন অর রশিদ প্রমুখ। মেলায় ৩৬টি স্টলে উপজেলার প্রান্তিক পর্যায়ের খামারিরা তাঁদের গবাদিপশু প্রদর্শন করেন।
শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদীতে প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রদর্শণীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক। আলোচনা শেষে সফল খামারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রদর্শণীতে ৫৮টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু , হাঁস-মুরগী ও পাখি শোভা পায়।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও খামারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। দিনব্যাপি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সরিষাবাডী অনার্স কলেজ মাঠে এ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ২৬টি স্টল অংশ গ্রহণ করে। প্রাণী সম্পদ প্রর্দশনীর স্টল পরির্দশন শেষে প্রর্দশনী সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি ফাইযুল ওয়াসিমা নাহাত এর সভাপতিত্বে ও ডাঃ তাসলিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মনির উদ্দিন, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ শহিদুল ইসলামপ প্রমুখ।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: পুষ্টি, মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদশনীর আয়োজন এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম প্রাণিসম্পদ মেলা উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলীসহ অনেকে। প্রদর্শনী মেলায় বিভিন্ন খামারীদের ৩০টি স্টল অংশ গ্রহণ করে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ মৃধা শামসুল হক রোডস্থ রেলওয়ের অফিসার্স কলোনীর ফাইভ স্টার মাঠে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলিম। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ডেইরি প্রকল্পের ওই মেলাটি বাস্তবায়ন করছে। উপজেলার বিভিন্ন এলাকার ২৮ জন খামারী তাঁদের গবাদি পশু নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও সানজিদা বেগম লাকী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায় প্রমুখ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় শহীদ ময়দান মাঠে এ দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রীতম সাহার সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী’র আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৪০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়।
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদশর্নী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।









