আবহাওয়া অফিস এর তথ্যনুযায়ী দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে আজ। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে হতে পারে শিলা বৃষ্টিও।
রাঙামাটি, চাঁদপুর, বরিশাল, মাইজদীকোর্ট, শ্রীমঙ্গল ও সৈয়দপুর অঞ্চলসহ ঢাকা, খুলনা এবং রাজশাহী বিভাগের উপর বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে কিছু এলাকায় কমতে পারে এই প্রবাহ। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আনন্দবাজার/এস.কে









