গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৪ জনে। এই সময়ে দেশে নতুন করে ১ হাজার ১৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন।
রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৯৫ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









