অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ একেএম ইমরুল কায়েসের আদালত এ আবেদন মঞ্জুর করেন।
২০১৫ সালে সাবেক ফারমার্স ব্যাংকের বর্তমানে পদ্মা ব্যাংকের দুই কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করে গত ২৭শে জুলাই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম, ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়াও এনআরবি গ্লোবাল ব্যাংকের এক কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা করে দুদক।
এর আগে ২৮ জুলাই সাহেদকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত ৫ আগস্ট তার গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। তবে সাহেদ অন্য মামলায় রিমান্ডে থাকায় দুদকের আবেদনের শুনানি হয়নি।
আনন্দবাজার/শহক









