বরিশালের বানারীপাড়ায় আসরের নামাজ পড়তে গিয়ে ভ্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশু শ্রেণির শিক্ষার্থী এমদাদুল হক (৬) নিহত হয়েছে। সে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের ইটভাটার শ্রমিক মনির হোসেনের ছেলে।
গত রবিবার বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি-দাণ্ডয়াট-বিশারকান্দি সড়কের উত্তর বাইশারী বেইলী ব্রিজের পাশের মসজিদে এমদাদ তার দাদার সঙ্গে আসরের নামাজ পড়তে যায়। এ সময় রাস্তা পার হওয়ার সময় বেইলী ব্রিজের ঢালে দাণ্ডয়াট থেকে শিয়ালকাঠি ফেরিঘাট গামী রতনের ব্যাটারী চালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে শিশু এমদাদ গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনন্দবাজার/এম.আর









