করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে জানিয়েছে শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। । তবে লকডাউনের আওতামুক্ত থাকবে ওষুধ, কাঁচামাল এবং মুদির দোকান ।
এর আগে করোনার কারণে প্রয়োজনে শিবচর ও মাদারীপুর লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
তিনি বলেন, মাদারীপুর জেলায় করোনা আক্রান্ত দেশ থেকে বেশি মানুষ এসেছে। সেখানেই বেশি নজরদারি করা হচ্ছে।
আনন্দবাজার/রনি








