নওগাঁর ধামইরহাটে পুকুরে পড়ে মারুফা (৬) নামের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উমার ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মারুফা (৬) বাড়ির পার্শে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে মারা যায়। গ্রাম বাসী জানান, ঠিক কয়টা সময় শিশুটি পুকুরে পড়েছে কেউ জানেনা, বিকেল ৫ টার সময় শিশুটির লাশ পুকুরে ভেসে উঠলে লোকজন দেখতে পায় সেখান থেকে শিশু মারুফার মৃত্যু দেহ উদ্ধার করে ।
আনন্দবাজার/শহক/মাস









