চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সঙ্গে দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তাদের জন্য গ্রুপ জীবন বীমা চুক্তি (গঙট) স্বাক্ষরিত হয়েছে।
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ চুক্তি সম্পাদিত হয়। এ সময় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি সিন্ডিকেট সদস্যবৃন্দ, ফাইন্যান্স কমিটির সদস্যবৃন্দ, ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির সদ্য বিদায়ী ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক, প্রভোষ্টবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের সদ্য বিদায়ী ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তির বিভিন্ন দিক আলোকপাত করেন চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ফরিদুল আলম চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস.এম. মনিরুল হাসান এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর উপব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম ভূঁইয়া চুক্তিতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতোপূর্বে সম্পাদিত ৫ বছরের চুক্তির মেয়াদ শেষে পুনরায় দ্বিতীয় মেয়াদে ৫ বছরের জন্য এ চুক্তি সম্পদিত হলো।









