ক্রেতাশূণ্য বাণিজ্যমেলা
প্রকাশ:

বিস্তারিত
ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতির হার কম দেখা যাচ্ছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ)। মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল ১০টায় মেলার গেট খোলা হয় তবে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ফাঁকাই ছিল মেলা প্রাঙ্গণ।
দেখা যায়, মেলায় হাতেগোনা দুই-একজন ঘোরাঘুরি করছেন। এমনকি মেলার গেট দিয়েও দর্শনার্থীদের প্রবেশের চাপ দেখা যায়নি।
পূর্ববর্তী প্রথা অনুযায়ী এবারও বছরের প্রথম দিন শুরু হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার শুরু হওয়া এ মেলায় দর্শনার্থীদের প্রবেশ মূল্য কিছুটা এবছরে বাড়ানো হয়েছে।
মেলায় প্রবেশে প্রাপ্ত বয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা, আর অপ্রাপ্ত বয়স্কদের টিকিটের মূল্য ২০ টাকা।
এবারের মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়ন রাখা হয়েছে ৬৪টি। এছাড়াও সাধারণ প্যাভিলিয়ন ১৩টি, সাধারণ মিনি প্যাভিলিয়ন ৫৯টি এবং প্রিমিয়াম মিনি প্যাভিলিয়ন ৪২টি রাখা হয়েছে।বিদেশি প্যাভিলিয়ন রয়েছে ২৭টি, বিদেশি মিনি প্যাভিলিয়ন ১১টি আর বিদেশি প্রিমিয়াম স্টল ১৭টি।
বাংলাদেশের পাশাপাশি মেলায় অংশ নিচ্ছে থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, বুনাই, দুবাই, ইতালি ও তাইওয়ানের বিভিন্ন প্রতিষ্ঠান ।
আনন্দবাজার/তা.অ








