আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দাফন করা হয়েছে। তাকে তার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
১৪ জুন সকাল সাড়ে ১০টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মোহাম্মদ নাসিমকে শেষবারের মতো শ্রদ্ধা জানান সেখানে উপস্থিত হওয়া আওয়ামী লীগ নেতা ও অন্যান্যরা।
এর পূর্বে সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে সোবহানবাগ মসজিদে প্রথম এবং ১০টা ৩৫ মিনিটে বনানীতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৩ জুন বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান মোহাম্মদ নাসিম।
আনন্দবাজার/এস.কে









