দুধ রেখে পালালো ভেজাল বিক্রেতারা
ভোলায় গরু ও মহিষের ভেজাল শতাধিক মণ দুধ খালে ফেলা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার পরিদর্শক মো. ফারুক দুধ পরীক্ষার সময় অধিকাংশ বিক্রেতা দুধ ফেলে পালিয়ে যান।
পরিদর্শক ফারুক জানান, রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এক শ্রেণির অসাধু দুধ বিক্রেতারা গ্রামের গোয়ালদের ভেজাল ও পানিদেয়া দুধ বিক্রিতে সহযোগীতা করে আসছে। ভেজাল প্রতি লিটার দুধ নামের পানি ৭০ টাকা দামে বিক্রি হয়েছে। বিনিময়ে লিটার প্রতি ২০ টাকা করে দালালি নেন বিক্রিতে সহযোগীতা কারীরা। রোজার মধ্যে ভোক্তারা দুধ কিনে প্রতারিত হলে এটি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছেন, জাহাঙ্গীর গ্রুপ, ফারুক গ্রুপ, ফরিদ গ্রুপ, জংশনের আ. মান্নন গ্রুপ। ভোলা সদরের পুরা বাজার তাদের নিয়ন্ত্রনে। গ্রামের গোয়ালদেরকে লাখ লাখ টাকা দাদন দিয়ে তাদেরকে জিম্মি করে রেখেছে দুধ ব্যবসায়ীরা। গতকাল সোমবার বাজারে দুধ পরীক্ষা শুরু হলে শহরের বিক্রেতারা দুধ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরীক্ষা করে ভেজাল ও পানি মেশানো খাওয়ার অনুপযোগী দুধ খালে ফেলা হয়। আগামীতে ভোলার বাজারে খাটি ছাড়া কোনো ভেজাল দুধ বিক্রি চলবেনা বলে তিনি হুশিয়ারী করে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।









