খাবার নিয়ে আবারও এক ভয়াবহ ঘটনা ঘটলো চীনে। জিই নামের এক যুবক ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চীনের সিচুয়ান প্রদেশ থেকে পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। তিনি নিজেই পরিবারের সবার জন্যই বাজার থেকে মাছ কিনে আনেন। মাছটির স্বাদ বৃদ্ধির জন্য তিনি আধাসিদ্ধ করে খান।
তার পেটে অসহ্য ব্যথা শুরু হয় মাছ খাওয়ার দুইদিন পর থেকে। সেই সঙ্গে মাথা ব্যথা, বমি, ওজন কমার মতো লক্ষ্মণ দেখা দেয়। প্রথমে তিনি বিষয়টি অগ্রাহ্য করেন। কিন্তু পরে তিনি জুনে অনেকটা বাধ্য হয়েই পূর্ব চীনের হাংজহু ফার্স্ট পিপলস হাসপাতালে যান। চিকিৎসক তার সমস্যার কথা শুনে লিভার স্ক্যান করতে বলেন।
লিভার স্ক্যান এর রিপোর্ট এ দেখা যায়, লিভারের প্রায় অর্ধেকটাই খেয়ে ফেলেছে মাংসাশী পরজীবীরা। তাই তার লিভারের আকার অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল। এছাড়াও ভালবের আকারের টিউমার বাড়তে শুরু করেছিল লিভারের ভিতর।
চিকিৎসকরা বলেন, তার স্ক্যান রিপোর্ট থেকে জানা যায়, পুঁজ জাতীয় কিছু জমেছে তার লিভারে। পরজীবীর ডিমে ভরে গিয়েছে পুরো লিভার। এমন অবস্থা দেখে চিকিৎসকরা তার লিভারে অস্ত্রপোচার করে সেটিকে শরীর থেকে বাদ দেন।
চিকিৎসকরা আরও বলেন, মাছটি আধাসিদ্ধ করে খাওযায়, ওই যুবকের শরীরে আশ্রয় নেয় সেই পরজীবী। তার লিভার পরজীবীর ডিমে ভরে গেছে।
কিন্তু একেবারেই নতুন এই পরজীবীর বাসা বাধার ঘটনা। আগে কখনও এমন কিছু হয়নি। চিকিৎসকরাও অবাক হয়েছেন, মাংসাশী পরজীবীদের আচরণ দেখে।
আনন্দবাজার/এস.কে









