টাঙ্গাইলের বাসাইলে জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি ২য় রাউন্ড ) কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভাকক্ষে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২২ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, এমডিভি সুপারভাইজার আব্দুল আল রোমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ ।
সভার সিদ্ধান্তনুযায়ী আগামী ২২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এমডিভি কার্যক্রমে উপজেলার পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে বিভিন্ন এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল কুকুরের ভ্যাকসিন প্রদান করা হবে।









