নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্টগার্ড অভিযান চালিয়ে দুই হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল ও পামওয়েল তেল জব্দ করেছে।
বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।
সকালে কোস্টগার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশনের একটি দল অভিযান চালিয়ে ২০০০ লিটার ডিজেল এবং ৮০০ লিটার চোরাই পামওয়েল তেল জব্দ করে।
কোস্টগার্ড হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে জব্দ তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়।
আনন্দবাজার/কআ









