সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রতিবছরের চেয়ে এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার প্রান্তিক জনগন সরাসরি কৃষি কাজের উপর নির্ভরশীল। রায়গঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয় ঘুরে দেখা যায় প্রতিবছরের চেয়ে এ বছর ধানের ফলন বেশি হয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ এর পশ্চিম লক্ষিকোলা, পাইকড়া, গুনগাতী সহ কয়েকটি গ্রামের কৃষক জানান, এবছর প্রায় বিঘা প্রতি ২৫থেকে ২৭ মণ হারে ফলন হয়েছে। এতে রায়গঞ্জ এর কৃষক সমাজ খুশি হলেও শোনালেন নিরাশার গল্প! প্রতিবছর ফলন যা হয় তা বাজারে বিক্রি করতে গেলে খরচের চেয়ে দাম কম পায়। আবার সরকারি গোডাউনে ধান দিতেও নানা সমস্যার সৃষ্টি হয় এজন্য এ বছর ধানের ফলন বাম্পার হলেও খুশি নেই সাধারণ কৃষক।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, রায়গঞ্জে মোট আবাদি কৃষি জমির পরিমান ২০ হাজার ৩৭০ হেক্টর এর মধ্যে এবছর ধান চাষ করেছেন মোট ১৯ হাজার ৪৬৫ হেক্টর এবং এবছর ধানের মোট সম্ভাব্য ফলন ৯০ হাজার ৪৬৫ মে.ট।
তিনি বলেন গত বছরেরে চেয়ে এ বছর ধানের ফলন খুব ভালো হয়েছে। তবে মূল্য নিয়ে কথা বলতে চাইলে তিনি বলেন প্রতিবছর সরকার নির্ধারণকৃত মূল্যে লটারির মাধ্যমে ধান ক্রয় করা হয় এছর ও সরকার নির্ধারণকৃত মূল্যে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকের নিকট হতে ধান ক্রয় করা হবে তবে কোন অনিয়ম হলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আনন্দবাজার/এফআইবি









