স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্থানীয় সময় শনিবার দুপুরে বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে অবতরণ করলে রাষ্ট্রপতিকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানমসহ সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান (কিউওয়াই ৬৩৯) শুক্রবার দিনগত ভোররাত ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।
১৬ দিনের সফর শেষে আগামী ১৩ নভেম্বর লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
আনন্দবাজার/কআ









