করোনা ভাইরাস রোধে দেওয়া ছুটির মাঝে জরুরি সেবার সঙ্গে নিয়োজিতরা ছাড়া কেউ যেনো রাজশাহীর বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে যেতে না পারে সেদিকে নজর রাখতে বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এবং এই বিষয়ে তাদের কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে প্রসাশন।
অন্যান্য জেলার সাথে রাজশাহী জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যলয়ে এক সমন্বয় সভায় প্রশাসনের পক্ষ থেকে সোমবার দুপুরে এই নির্দেশনা দেওয়া হয়।
সম্বনয় সভা শেষে জেলা প্রশাসক হামিদুল হক বলেন, করোনা ছড়ানোর আশঙ্কা থেকে মানুষের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে যানবাহন চলাচলের বিষয়ে কঠোর হতে। লকডাউন দেওয়া নাহলেও যেন কেও অকারণে বাইরে বের না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঘরে থাকতে হবে সবার।
আনন্দবাজার/এস.কে









