অমর একুশে বই মেলায় কবি মো. সাখাওয়াত হোসেনের প্রথম বই কলমের কথা প্রকাশিত। ২৬শে ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির প্রকাশক খ্যাতিমান প্রকাশনা সহজ প্রকাশ এবং বইটি একুশে বই মেলায় পরিবেশনা করছে গ্রন্থরাজ্য প্রকাশনী।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাওজাল, সাবেক প্রিন্সিপাল নজরুল ইসলাম পান্নু, উদিচি মঠবাড়িয়া সভাপতি শিবু সাওজাল, রীতা রানী রায়, আলোচিত্রশিল্পী অঙ্গন রহমান, নাট্যকর্মী হৃদয় তালুকদার প্রিন্স, নাট্যকর্মী জাহাঙ্গীর কবির, আলোকচিত্র শিল্পী কিশোর কর্মকার ও ভিডিওগ্রফার সজিব।

মো. সাখাওয়াত হোসেন তার “কলমের কথা” কবিতার বইটিতে জীবনের অতীত স্মৃতি, বাস্তব অভিজ্ঞতা, সমাজের অসংগতি, পাওয়া না পাওয়া, হাসি কান্না, দুঃখ-ক্লেদ আর জয় পরাজয়ের কথা তিনি তার কবিতায় তুলে ধরেছেন।
মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের ফটোগ্রাফার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সমতা থিয়েটারের এবং কারক নাট্য সম্প্রদায়ের নাট্যকর্মী। তার জন্ম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে।
“কলমের কথা” কবিতার বইটি পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায় গ্রন্থরাজ্য প্রকাশনীর ৪৩৩, ৪৩৪ নম্বর স্টলে। এছাড়া রকমারিডটকম-এ (www.rokomari.com/book/285299/kolomer-katha) পাওয়া যাচ্ছে।








