মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগর সাপ ও পাখি অবমুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুটি সরালি পাখি ও একটি অজগর সাপ অবমুক্ত করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শহরতলীর হাউজিং এস্টেট এলাকা রাজু আহমেদের বাসা থেকে উদ্ধার করা অজগর সাপ ও হাইল হাওর থেকে উদ্ধার করা দুটি সরালি পাখি অবমুক্ত করেন। অবমুক্তের সময় বন বিভাগের এফ জি সুব্রত সরকার ও তাজুল ইসলাম ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এম.আর









