নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পক্ষে সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান, রাকাব প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের উপ-মহাব্যবস্থাপক, রাকাব কর্মচারী সংসদ (সিবিএ), বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং অফিসার্স ফেরামের নেতারাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শহক









