বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপে বাংলাদেশের অভ্যন্তরীন রুটে ১৬টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার বিকালে বিমান বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, করোনাভাইরাস আতঙ্কে যাত্রী কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভ্যন্তরীন রুটে ১৫ থেকে ২০ মার্চ পর্যন্ত ১৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া দেশীয় ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- ১৫ মার্চ ঢাকা-যশোর, ১৫ , ১৬ মার্চ ঢাকা-রাজশাহী, ১৬ মার্চ ঢাকা-সৈয়দপুর ও ১৭, ১৮, ১৯, ২০ মার্চ ঢাকা-কক্সবাজার রুটের নিয়মিত ফ্লাইট বাতিল করা হয়।
এছাড়া, ২৪, ২৯, ৩০ ও ৩১ মার্চের ঢাকা-কাঠমুন্ডু এবং ১৬, ২৩ ও ৩০ মার্চ ঢাকা-ব্যাংকক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।
আনন্দবাজার/ টি এস পি









