রাজশাহীতে চিকিৎসা দিতে রাস্তায় নেমেছে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম। বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় পথচারীদের স্বাস্থ্যসেবা দিয়েছেন সেনাবাহিনীর ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম। এই মেডিক্যাল টিমকে কাছে পেয়ে সাধারণ মানুষ নানাধরনের চিকিৎসা পরামর্শ নেন চিকিৎসকের কাছ থেকে।
অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন সেনাবাহিনীর এই মেডিক্যাল টিমকে কাছে পেয়ে। তারা জানান, যেখানে করোনা আতঙ্কে হাসপাতালে ও ক্লিনিক ডায়াগোনস্টিক সেন্টার গুলোতেও খো মিলছে না চিকিৎসকদের, সেখানে আমরা সেনাবাহিনীর চিকিৎসা টিমকে কাছে পাচ্ছি। এটা আমাদের জন্য এক প্রকার আশীর্বাদ।
চিকিৎসা নিয়ে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, আমার শরীরটা একটু খারাপ ছিল কয়েকদিন ধরে। ডাক্তার পাব কি-না এটা ভেবেই ডাক্তারের কাছে যাওয়া হচ্ছিল না। কিন্তু আজ সেনাবাহিনীর ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমকে কাছে পেয়ে চিকিৎসা সেবা নিয়েছি। সাধারণ মানুষকে এভাবে চিকিৎসা সেবা দিলে তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
আনন্দবাজার/এস.কে









