আগামী ৫ এপ্রিল থেকে পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়ায় গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। জীবিকার টানে ছোট যানবাহন কিংবা পায়ে হেঁটেই ঢাকায় ফিরছে বিভিন্ন এলাকার গার্মেন্টস কর্মীরা।
শুক্রবার বিকালে ময়মনসিংহে থেকে গার্মেন্টস হাজার হাজার কর্মী পায়ে হেঁটে ঢাকার দিকে যাচ্ছেন । ঢাকামুখী কোন যানবাহন না থাকায় চরম বেকায়দায় পড়েছেন তারা। শ্রমিকরা জানায়, ৫ তারিখ থেকে গার্মেন্টস খুলবে। কি করবো যেতেই, না হয় পরিবার চালাবো কী করে।
আগেই ঢাকায় যেতে গার্মেন্টস থেকে বলা হয়েছে। সে কারণে করোনার ভয় নিয়ে কষ্ট করেই রওনা হয়েছেন তারা। যেতে না পারলে চাকরি চলে যাবে বলে জানান এসব যাত্রীরা।
পুলিশ জানায়, শুক্রবার (০৩ এপ্রিল) থেকেই হাজার হাজার মানুষ স্রোতের মতো ঢাকার দিকে যাচ্ছে। যানবাহন না পেয়ে হেঁটেই যাচ্ছেন তারা।
আনন্দবাজার/রনি









