আমাদের দেশের ই-কমার্স বাণিজ্যে প্রায় ৬০ শতাংশ পণ্যই আমদানি করা হয় চীন থেকে। মহামারি করোনা ভাইরাসের কারণে চীনা পণ্য সরবরাহ কমে যাওয়ায় একমাসে বিক্রি কমেছে ৪০ শতাংশ। চাহিদা অনুযায়ী পণ্য না পাওয়ায় আশাহত গ্রাহকেরা। তাই আসন্ন ঈদে পণ্য বিক্রির হার অর্ধেকে নেমে আসার আশঙ্কা ই-ক্যাবের (ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের)।
অন্যান্য সময়ের তুলনায় দুই ঈদে বিক্রি বাড়ে ৩০০ শতাংশেরও বেশি। তবে পণ্য আমদানিতে দেরি হলে আগামী ঈদে বিক্রি অর্ধেকে নেমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে বিক্রি বাড়াতে চীনের ওপর আমদানি নির্ভরতা কমিয়ে ই-ক্যাব নতুন বাজার খোঁজার তাগিদও দিচ্ছে ব্যবসায়ীদের ।
নিজের সময় বাঁচাতে অনেকেই এখন অনলাইন কেনাকাটার উপর নির্ভরশীল। বছরে এইখাতে বিক্রি হয় আট হাজার কোটি টাকারও বেশি পণ্য। আর মাসে বিক্রি ৭০০ কোটি টাকার বেশি।
তবে কোভিড-১৯ এর কারণে চীন থেকে পণ্য আমদানি করতে না পারায় গ্রাহকদের সময়মতো পণ্য দেয়া সম্ভব হচ্ছে না।
আনন্দবাজার/তাঅ









