ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, দুর্ঘটনাকবলিত বগিগুলো সরিয়ে মূল লাইন মেরামত করে সকাল সোয়া ১০টার দিকে ট্রেন চলাচলের উপযোগী করা হয়।
এর আগে গতকাল সোমবার রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষ হলে অন্তত ১৬ জন নিহত হন এবং ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হন আরো শতাধিক যাত্রী।









