রাজধানীতে আগামী তিন দিনের মধ্যে বন্ধ হতে যাচ্ছে সিটিং সার্ভিস ও গেট লক বাসের সেবা। এছাড়া তিন দিনের মধ্যে সব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) চালিত বাসে স্টিকার লাগিয়ে চিহ্নিত করা হবে।
আজ বুধবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, বর্তমানে ঢাকা মহানগর এলাকায় চলাচল করা ১২০টি বাস কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির ১৯৬টি বাস সিএনজিতে চলে। এসব বাসে যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য আগামী তিন দিনের মধ্যে চিহ্নিত করতে স্টিকার লাগানো হবে।এরপরই কার্যকর হবে বিআরটিএ’র নির্ধারিত ভাড়া।
এনায়েত উল্লাহ আরও জানান, ঢাকা শহরের কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না- তা পর্যবেক্ষণ করতে আজ বিকেল তিনটা থেকে ১১ টি ভিজিল্যান্স টিম মাঠে থাকছে।
আনন্দবাজার/এজে









