পটুয়াখালীর কলাপাড়া পৌর এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট উদ্যোক্তা ও কঞ্জুমার গ্রুপ সদস্যদের নিয়ে এইচপি আশা’র দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে কলাপাড়া পৌরসভার হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভোক্তা গোষ্ঠীকে ওয়াশ সচেতনতা এবং ওয়াশ ব্যবসা পর্যবেক্ষণের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, আশা’র শাখা ব্যবস্থাপক মো.ফারুক হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন ট্রেনিং অফিসার এইচপি আশা বরগুনা ও কলাপাড়া মো. শরিফুল ইসলাম খান।
সভা ব্যবস্থাপনায় ছিলেন মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার এইচপি আশার জান্নাতুল নাঈম।
এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতাসংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা। যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মানবৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।









