পিরোজপুরে সামাজিক দূরত্বের অমান্য করায় জরিমানা
প্রকাশ:

বিস্তারিত
পিরোজপুরে সামাজিক দূরত্বের আইন অমান্য করায় কয়েকজনকে জরিমানা করেছে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় তারা করোনা ভাইরাসের সংক্রমন রোধের জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রচারণা চালিয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়ক এবং কাঁচা বাজারসহ বিভিন্ন স্থানে এ প্রচারণা চালানো হয়। এছাড়া প্রয়োজন ব্যতিত কাউকে বাহিরে ঘোরাফেরা না করার জন্য বলা হয়। সেনা সদস্যদের সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
সর্বোচ্চ সহনশীলতা বজায় রেখে সাধারণ মানুষকে সচেতন করে চলছে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি অসহায়দের পাশেও দাঁড়াচ্ছেন তারা।
আনন্দবাজার/শহক








