- পরিস্থিতি মোকাবিলায় শ্রমিকের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত আসতে পারে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় শিল্প মালিকেরা কারখানায় অভ্যন্তরীণ সভা আহবানের প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে জ¦লানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট ও অন্যদিকে বিদ্যুতের সীমিত ব্যবহার বিবেচনায় তারা আগামী দুয়েকদিনের মধ্যে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। শ্রমিকদের মধ্যে নানামুখী চিন্তারও প্রকাশ পেয়েছে
উৎপাদন ও আনুষঙ্গিক খরচ বৃদ্ধির কারণে তাৎক্ষণিক ইনডোর সভার আয়োজন করতে যাচ্ছেন গাজীপুরের শিল্প মালিকেরা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় শিল্প মালিকেরা কারখানায় অভ্যন্তরীণ সভা আহবানের প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে জ¦লানী তেলের মূল্য বৃদ্ধিতে গ্যাস সংকট ও অন্যদিকে বিদ্যুতের সীমিত ব্যবহার বিবেচনায় তারা আগামী দুয়েকদিনের মধ্যে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। শ্রমিকদের মধ্যে নানামুখী চিন্তারও প্রকাশ পেয়েছে।
গাজীপুরের শ্রীপুর পৌসভার আসপাডা মোড় এলাকার মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) বদরুল আলম মাছুম জানান, তাদের সরবরাহে যে পরিমাণ জ্বালানি রয়েছে সেগুলো দুয়েকদিন চলতে পারে। সরবরাহ শেষ হওয়ার আগেই কারখানার নীত নির্ধারনি কর্তৃপক্ষ নতুন করে সিদ্ধান্ত দেবেন বলে শোনেছি। কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত দিবেন সেভাবেই চালাতে হবে। পরিস্থিতি মোকাবিলায় শ্রমিকের কর্মঘণ্টা কমাতে হবে।
তিনি জানান, প্রতিদিন কমপক্ষে দুটি শিপমেন্টের গাড়ী বের হয়। আড়াই হাজার শ্রমিকের এ কারখানাটিতে শ্রমিক বহনকারী বাস, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যবহৃত মাইক্রোবাস, প্রাইভেটকার, কারখানার অভ্যন্তরীণ উৎপাদনের সঙ্গে জড়িত জ¦ালানীসহ সকল ক্ষেত্রেই জ্বালানি বৃদ্ধির প্রভাব পড়বে। শ্রমিকেরা আগে যে ভাড়া দিয়ে কারখানায় যাতায়াত করতো সে ভাড়াও বৃদ্ধি পাবে।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটী এলাকার হ্যামস ফ্যাশন ও হ্যামস গার্মেন্টসের পরিচালক আবু সফিয়ান বলেন, তার দুটি প্রতিষ্ঠানে উৎপাদন খরচ বাবদ প্রতিদিন কমপক্ষে ২০ লাখ টাকার জ¦ালানী খরচ হয়। শ্রমিকদের যাতায়াতের জন্য ৩৫টি বাস, কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাইক্রোবাস-প্রাইভেটকার সহ ২৫টি পরিবহন কারখানায় নিয়মিত যাতায়াত করছে। জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে শিপমেন্টের গাড়ীগুলো রাতেই ফোন দিয়ে তাদের ভাড়া বৃদ্ধির আপত্তির কথা জানিয়েছে। নানাদিক বিবেচনায় দুয়েকদিনের মধ্যে কারখানার অভ্যন্তরীন বৈঠক ডাকার সিদ্ধান্ত হয়েছে। সেখানে জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে যেসব বিষয় মোকাবিলা করা হবে সেসব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দুটি কারখানায় কমপক্ষে ১৪ হাজার শ্রমিক রয়েছে বলে জানান তিনি।
পৌরসভার বৈরাগীরচালা আমান টেক্সটাইল লিমিটেডে সুইং অপারেটর হিসেবে কাজ করেন সুইটি, নীলা, তাছলিমা। তারা জানান, শ্রীপুরের থেকে কারখানাটি তিন কিলোমটিার দূরত্বে অবস্থিত। সিএনজি চালিত অটোরিক্সায় তাদের প্রতিদিন ২০ টাকা করে ভাড়া লাগত। শনিবার ভোরে কারখানায় যাওয়ার সময় তাদের কাছে ১০ টাকা করে বেশি চাওয়া হয়েছে। কেউ দিয়েছেন আবার কেউ বাদানুবাদ করে বাড়তি ভাড়া দেওয়া থেকে বিরত রয়েছেন। আগামীকাল রোববার থেকে হয়তো বাধ্যতামূলকভাবে বাড়তি ভাড়া গুণতে হবে।
বেড়াইদেরচালা (মাওনা) এলাকার এস কিউ গ্রুপের এস কিউ সেলসিয়াস লিমিটেডের লিংকিং শাখার শ্রমিক নাজমুল বলেন, যে বেতন পেতাম জ্বালানি বৃদ্ধি পাওয়ায় সে বেতনে পরিবার পরিজন নিয়ে আমাদের সংসার চলবে না। আমাদের পারিবারিক জীবনেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার জে আর নিটেক্স লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক নাসির উদ্দিন জর্জ বলেন, শিল্প কারখানা মালিকদের সবার যে পরিস্থিতি একই অবস্থা আমারও। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে প্রভাব বিশ্বে পড়েছে বাংলাদেশ তার বাইরে নয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একই প্রভাব পড়ছে। পাশ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ নানা দেশেও একই অবস্থা। এ অবস্থায় সরকারেরও কিছু করার ছিল না। ভর্তুকি দিলে সরকার আর কতই বা দিবে? নাগরিকদের কল্যাণে রাষ্ট্র যেমনিভাবে দায়িত্ব পালন করছে তেমনি নাগরিকদেরও রাষ্ট্রে বিষয়টি দেখা দরকার। তবে হঠাৎ করে এতোটা মূল্যবৃদ্ধি না করে ধাপে ধাপে করতে পারলে অনেকের জন্য সহায়ক হতো। এক্ষেত্রে আমাদেরও উচিত বৈশ্বিক সংকটাপন্ন অবস্থায় রাষ্ট্রকে সহযোগিতা করা।









