প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতের শুরুতেই এবার পর্যটক এসেছে খাগড়াছড়িতে রেকর্ড পরিমাণ। তবে পর্যটন কেন্দ্রে অবকাঠামো গড়ে না ওঠা, নিরাপত্তাহীনতা এবং প্রশিক্ষিত গাইডের অভাবে অর্জিত হচ্ছনা প্রত্যাশিত লক্ষ্য।
পাহাড় ,ঝর্ণা ও কৃত্রিম লেক নিয়ে বৈচিত্রময় এই জেলা। এখানকার রিছাং ঝর্ণা, তৈদুছড়া ঝরণা, হাজাছড়া ঝর্ণা, আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক, রামগড় কৃত্রিম লেক ও রামগড় ঝুলন্ত সেতুসহ প্রতিটি পর্যটন স্পটে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়।
সংশ্লিষ্টরা বলছেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তাহীনতা, দুর্গম এলাকায় প্রাকৃতিক ঝর্ণায় যাওয়ার জন্য পর্যাপ্ত গাইড-সুবিধা না থাকায় জেলায় পর্যটনের বিকাশ হচ্ছে না তেমন একটা।
পর্যটন মোটেলসহ মান সম্মত অনেক হোটেল ও রেস্টুরেন্ট থাকলেও তা পর্যটকদের তুলনায় তা যথেষ্ট নয়। সাজেকে নির্দিষ্ট ভাড়ায় পর্যটকদের যাতায়াতে ভোগান্তি কমাতে কাজ করছে স্থানীয় জীপ সমিতি।
প্রতি বছর পর্যটকদের সংখ্যা বাড়লেও সুযোগ-সুবিধা বাড়েনি তেমন একটা। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন।
আনন্দবাজার/তাঅ









