মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় দেড় কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শ্রীমঙ্গলস্থ ব্যাটালিয়ন সদরে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ বিষয়ে বিজিবির ব্যাটলিয়ন অধিনায়ক মোহাম্মাদ মিজানুর রহমান সিকদার জানান, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ান চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭০ লাখ ৪০ হাজার পিস নাসির পাতার বিড়ি ও ৫ হাজার ৮শত পিস সিগারেট জব্দ করা হয়। যা কাস্টমস, নির্বাহী ম্যাজিস্টেট, পুলিশি ও গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে ধ্বংস করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ৪১ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। তিনি আরও জানান, চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যারাই এ কাজে আসবে তাদেরই আইনের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ান (৪৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ মিজানুর রহমান সিকদার, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন, বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ অপারেশন নয়ন কারকুন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রর্বর্তী প্রমুখ
আনন্দবাজার/এম.আর









