করোনায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ তিন রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। শনিবার বিমান চলাচল শুরু হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট ও সৈয়দপুরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে তিন রুটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট আরও বাড়ানো হবে পরবর্তীতে যাত্রী চাহিদা সাপেক্ষে। যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট : http://www.biman-airlines.com বা কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করে জানা যাবে।
আনন্দবাজার/এস.কে









