চলতি বছর সূর্য ও চন্দ্রগ্রহণ মিলিয়েতিনটি গ্রহণ হয়ে গেছে। যার মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ। আজ রোববার বছরের চতুর্থ গ্রহণটি হবে। এটিকে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া আজকে দেখা মিলবে সুপারমুনেরও। যাকে বিজ্ঞানীরা বলছেন ‘ব্লাড মুন’।
জানা যায়, পৃথিবীর শেষের দিকের আংশিক ছায়া গিয়ে পড়বে চাঁদের উপর। তাই এই চন্দ্রগ্রহণের তেমন কোনো প্রভাব দৃশ্যমান হবে না। খালি চোখে যা দেখা সম্ভব না। বাকি গ্রহণের মতো প্রকটও হবে না।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, উপচ্ছায়া গ্রহণ শুরু হবে আজ ৯টা ৪ মিনিট ৩০ সেকেন্ডে, সর্বোচ্চ গ্রহণ হবে ১০টা ৩০ মিনিটে এবং শেষ হবে ১১টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে।
আবহাওয়া অফিস আরও জানায়, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে উপচ্ছায়া গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ হবে প্যারাগুয়ের আসুনশিওন শহরে এবং গ্রহণ শেষে হবে পেরুর লিমা শহরে। তবে এই চন্দ্রগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে সুপারমুনটি দেখা যাবে।
উল্লেখ্য এ বছর প্রথম উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হয়েছিল ১০ জানুয়ারি। পরের চন্দ্রগ্রহণটি হয় ৫-৬ জুন।
আনন্দবাজার/টি এস পি









