প্রানঘাতী করোনা ভাইরাস রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগসহ দেশের সব অধস্তন আদালতের ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল নববর্ষের সরকারি ছুটিও এর সাথে যোগ হবে।
সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির ধারাবাহিকতায় দেশের আদালতেও এ ছুটি ঘোষণা করা হলো।
এর পূর্বে সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর পর আদালতেও তা বাড়ানো হয়।
আনন্দবাজার/এস.কে









